, ,

পরিকল্পনামন্ত্রীকে সংবর্ধনা দিতে পশ্চিম পাগলায় প্রস্তুতি সভা

admin
প্রকাশিত December 2, 2020, 03:48 AM
পরিকল্পনামন্ত্রীকে সংবর্ধনা দিতে পশ্চিম পাগলায় প্রস্তুতি সভা

 

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সংবর্ধনা জানাতে প্রস্তুতি সভা করেছে পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন । মঙ্গলবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাগলা বাজারে এই সভা করেন নেতাকর্মীরা।

পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল হকের সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার ও পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আজাদ হোসেনের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি হাজি আবুল কালাম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা তাঁতীলীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুরঞ্জিক চৌধুরী টপ্পা, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন।

এ সময় পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।