, ,

ফুটবলার মাহবুবুর রহমানের স্বরণে জগন্নাথপুরে মিলাদ মাহফিল ও শোক সভা

admin
প্রকাশিত January 27, 2021, 04:45 PM
ফুটবলার মাহবুবুর রহমানের স্বরণে জগন্নাথপুরে মিলাদ মাহফিল ও শোক সভা

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুরের কৃতি ফুটবলার মাহবুবুর রহমান এর স্মরণে জগন্নাথপুর উপজেলা যুবলীগ এর আয়োজনে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রাম নিবাসী জগন্নাথপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক কৃতী ফুটবলার সদ্য প্রয়াত মোঃ মাহবুবুর রহমান এর স্বরণে ২৭ জানুয়ারি বুধবার জগন্নাথপুর উপজেলা যুবলীগ এর আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক ফারুক মিয়ার পরিচালনায় মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়া।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, বিভাষ দে, সাইফুল ইসলাম রিপন, সালেহ আহমদ, দেলোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল বক্স, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবেদ খা, হুমায়ূন তালুকদার, আবু তাহের রোহান, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, সহ-প্রচার সম্পাদক আবদুল বারিক, সদস্য জাহাঙ্গীর খা, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, সৈয়দ জিতু মিয়া, রাজিব চৌধুরী বাবু, ইউনিয়ন যুবলীগ নেতা শাহরিয়ার, রাজিব তালুকদার, শাহ আফরোজ, সাব্বির আহমদ, শের আলী, কামাল হোসেন লিলু, বাদশা মিয়া, অলিউর রহমান, রাসেল তালুকদার প্রমূখ। এতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগ নেতা রাগিব আহমদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মল্লিক মনসুর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আবু জিলানী আবু, সহ-সম্পাদক তাজ উদ্দিন আহমদ, সাবেক সহ-সভাপতি শাহ মতছির, সদস্য কবির আহমদ, আবদুল মতিন, সুহেল আহমদ, বশর আলী, হাবিবুর রহমান, সাফরোজ ইসলাম রুনু, নিজাম উদ্দিন, শাহিন মিয়া, লিটন আহমদ, সেলিম আহমদ, মল্লিক ইমাম, আলাউর খান সহ দলীয় নেতাকর্মী বৃন্দ । এতে প্রয়াত প্রিয়মুখ মাহবুবুর রহমানের রূহের মাগফেরাত কামনা করা হয়।