, ,

বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

admin
প্রকাশিত December 14, 2020, 02:59 PM
বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

 

শফিকুল ইসলাম স্বাধীন, তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। ১৪ই ডিসেম্বর
সোমবার দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা উপজেলা পাবলিক লাইব্রেরী হতে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর বাজারসহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।প্রদক্ষিণ শেষে পূর্ব বাজারে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মুজাহিদ উদ্দিন আহমদ,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি অনুপম রায়,উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ,উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন প্রমূখ।