, ,

বিভিন্ন মামলার ৪ আসামীকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ

admin
প্রকাশিত March 10, 2021, 05:51 PM

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ৪ আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।

বিশ্বস্ত সুত্রে জানাযায়, গোপন সংবাদ এর ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ৯ ই মার্চ দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ছাতক উপজেলার চৌকা গ্রামের মৃত ইরফান আলীর ছেলে খলিলুর রহমান, বিশ্বম্ভরপুর নাগ্রাখালি গ্রামের ফজিবুল ইসলামের ছেলে তাজ উদ্দিন, খোয়াজ আলীর ছেলে রকিব আলী ও জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামের আরজু মিয়ার ছেলে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের ১০ ই মার্চ বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করেছেন।