, ,

বিশিষ্ট ব্যবসায়ী জুবায়ের আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা

প্রকাশিত April 10, 2024, 10:42 AM
বিশিষ্ট ব্যবসায়ী জুবায়ের আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরী।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদুল ফিতর মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে দেয়। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে।

জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় এই কামনা করে তিনি সবাইকে সকলের সার্বিক মঙ্গল কামনা করেন।