, ,

মধ্যনগরে আওয়ামী লীগের শহীদ বুদ্ধিজীবি স্মরণে শোক প্রকাশ ও বিজয়ের প্রস্তুতি সভা

admin
প্রকাশিত December 14, 2020, 11:31 AM
মধ্যনগরে আওয়ামী লীগের শহীদ বুদ্ধিজীবি স্মরণে শোক প্রকাশ ও বিজয়ের প্রস্তুতি সভা

 

ধর্মপাশা (সুনামগঞ্জ), থেকে ::
সুনামগঞ্জের মধ্যনগর থানা আওয়ামীলীগের আয়োজনে ১৪ডিসেম্বর দুপুরে,অস্থায়ী কার্যালয়ে- শহীদ বুদ্ধি জীবিদের শ্রদ্ধা জানিয়ে শোক আলোচনার মাধ্যমে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরন সভা শেষে সম্মুখে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের প্রস্তুতি মুলক আলোচনা করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানা আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন নুরী, কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি চন্দন বিশ্বাস,মধ্যনগর থানা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীর বিজয় তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,বীর মুক্তিযোদ্ধা সুধীর সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক অনুজ কান্তি দে,দপ্তর সম্পাদক আলাউদ্দিন,সহ দপ্তর সম্পাদক সুদিন সরকার,দূর্যোগওত্রাণ বিষয়ক সম্পাদক রানু চক্রবর্ত্রী,প্রচার সম্পাদক মোঃআজিম উদ্দীন, বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল হক,সম্মানিত সদস্য সঞ্জীব তালুকদার টিটু, চন্দন কানু, দেবাশীষ তালুকদার, অজয় তালুকদার বাপ্পী,লিটন দত্ত ও মোফাক্কারুল হোসেন রূপক প্রমুখ।