, ,

মধ্যনগরে চামরদানীতে নৌকার মনোনয়ন চেয়ে চেয়ারম্যান পদে মাঠে সক্রিয় -রব

admin
প্রকাশিত October 29, 2021, 12:32 PM
মধ্যনগরে চামরদানীতে নৌকার মনোনয়ন চেয়ে চেয়ারম্যান পদে মাঠে সক্রিয় -রব

মধ্যনগরে চামরদানীতে নৌকার মনোনয়ন চেয়ে চেয়ারম্যান পদে মাঠে সক্রিয় -রব

 

নিজস্ব প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মধ্যনগর উপজেলাধীন চামরদানী ইউনিয়ন পরিষদে নৌকার মনোনয়ন চেয়ে, চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন রুহুল আমীন তালুকদার রব।তিনি দুই বার চামরদানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কঠোর প্রতিদ্বন্ডিতায় সামান্য ভোটের ব্যাবধানে পরাজিত হয়েছিলেন।বিগত নির্বাচনে আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্ত ‘কে নির্ধিদ্বায় মেন নিয়ে,নৌকা প্রতীকের মনোনয়ন না পেলেও নৌকার পক্ষে কাজ করেছেন।তিনি১৯৯৩র মধ্যনগর থানা ছাত্রলীগের সহ সভাপতি,৯৬এ মধ্যনগর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মধ্যনগর আওয়ামীলীগের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।ইউনিয়নের দুগনই গ্রামের মরহুম আক্কেল আলী তালুকদারে’র একমাত্র উত্তরসূরী রুহুল আমীন তালুকদার রব।তাঁর রাজনৈতিক অঙ্গনে আসা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে মাথায় নিয়ে। এছাড়াও পারিবারিক সূত্রে আওয়ামী রক্তে গাথা রয়েছে।তিনি প্রতিনিধিত্বে পরাজিত হয়েও নির্বাচনী এলাকায় সামাজিক কর্মকান্ড,অসহায়ের পাশে দাঁড়ানো,দরিদ্র জনগোষ্টিকে মামলা মোকদ্দমা থেকে বিরত রেখে বিশৃঙ্খলার সুমিমাংশা করে যাচ্ছেন। এবং সর্বদাই শালীনতার সাথে জনমানুষের পাশে দাড়িয়ে,সাহায্য সহযোগীতা করে আসছেন।তিনি বলেন আওয়ামীলীগের দুর্দিন আমি দেখেছি,২৬ শে মার্চে বিএনপি’র স্বরাষ্ট প্রতিমন্ত্রী বাবরের নেতৃত্বে লাঠিচার্জে নির্যাতিত হয়েছি,দুঃখের দিনেও ছিলাম আজ সুদিনেও আমি মাঠে সক্রিয় আছি।সোনার বাংলা গড়ার কারিগর বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ দলীয় প্রতীক নৌকা’র মনোনয়ন আমাকেই দিবেন।তৃণমূলের সমর্থনে নৌকার বিজয় সুনিশ্চিত করে সোনার নৌকা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।

 

হাবিবা আক্তার জেছি //