
ধর্মপাশা প্রতনিধিঃ
উপজেলার মধ্যনগর থানা সদরে সোমবার দুপুরে মাস্ক পরিধান না করায় ভ্রাম্যান আদালত ৩ পথচারী, লকডাউন অমান্য করায় ২ ব্যাবসয়ী প্রতিষ্টান কে ৩হাজার ২ শত টাকা জরিমানা ও ৫টি মামলা নেয়া হয়েছে।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃআবু তালেব।
এসময় উপস্থিত ছিলেন ধর্মপাশা সার্কেল এ এস পি সুজন চন্দ্র সরকার, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ নির্মল দেব,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার দেবল,সাবেক আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদার, মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান ফারুকী প্রমুখ।