
অমৃত জ্যোতি,ধর্মপাশা প্রতিনিধি::
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গচুরের প্রতিবাদে মধ্যনগর থানা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে সারা বাজার প্রদক্ষিণ করে, আবার ঐ স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে দোষীদের কে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন নেতৃবৃন্দ । বক্তব্য রাখেন মধ্যনগর থানা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নুরী, সহ-সভাপতি প্রবীর বিজয় তালুকদার, সাধারন সম্পাদক পরিতোষ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ,সাংগঠনিক সম্পাদক অনুজ কান্তি দে, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন,যুবলীগ নেতা শাহীন রেজা,ছাত্রলীগ নেতা শরীফুল আলম লিমন,মমিনুর রেজা জনি প্রমুখ।