
নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামের ব্যাবসায়ী চয়ন রায় (৪৫)কে মাথায় ইট দিয়ে আঘাত করছে একই গ্রামের জয়ন্ত পালের ছেলে অনন্ত পাল(২০)।
আহত চয়ন রায় ও তার বড় ভাই অপুর্ব রায়ের সাথে কথা বলে জানা যায় বুধবার সকালে ষোল ডুয়ারী হাওরের আহত ব্যাক্তির রোপিতধান জয়ন্ত পালের গরুনেমে জমিনষ্ট করাকে কেন্দ্র করে কথার বাগবিতন্দ্র হয়। এক পর্যায় রেগে গিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় অনন্ত পাল।
পরে স্থানীয় লোকজন আহত চয়ন রায়কে উদ্ধার করে মধ্যনগর বাজারে প্রাথমিক চিকিৎসা দেন চিকিৎসক সাইদুর রহমান জিয়া।তিনি বলেন ইটের আঘাতে মাথাসহ ঠোঁট ফেটে গেছে ৭টিসেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করছে এমন বেয়াদবির।মধ্যনগর থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলাউদ্দিন এমন অপৃত্তিকর ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্ত মুলক বিচারের দাবী জানান।