, ,

মধ্যনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল আওয়ালের জানাযা সম্পন্ন

admin
প্রকাশিত April 3, 2021, 12:39 PM
মধ্যনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল আওয়ালের জানাযা সম্পন্ন

 

ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের আদর্শগ্রাম বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল আর নেই।ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন..শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মধ্যনগর থানার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের আদর্শগ্রাম নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার দুপুর ২ টায় মোহাম্মদ আলীপুর বাজারে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের পর জানাযা শেষে বুড়িপত্তন কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।একাত্তরের রণাঙ্গনে এই বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল দীর্ঘ নয় দেশ মাতৃকার মুক্তির জন্য ৪ নং সেক্টরের অধীনে লড়াই করেছেন।