
মধ্যনগরে শান্তি সম্পৃতি বন্ধনে শুভা যাত্রা সমাবেশ
নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা সদরে ২৬অক্টোবর মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে মানবজাতির শান্তি ও সম্পৃতির বন্ধন ধরে রাখতে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রায় শান্তি ও সম্পৃতি সমাবেশে অংশ নিতে দেখা গেছে ধর্মবর্ণ নির্বশেষে সকল শ্রেণীর জনমানুষকে।অংশ গ্রহনকারী সংগঠনের মধ্যে মধ্যনগর পূজা উদযাপন পরিষদ,৮২গ্রামের আশ্রম কমিটি, দূর্গাপূজা কমিটি,উপজেলা বাস্তবায়ন পরিষদ,সম্পৃতির বন্ধন পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ঐক্যত্বার সাথে একমত পোষন করতে দেখা গেছে।
সমাবেশে বক্তগণ বলেন মধ্যনগর হাওরাঞ্চলের রাজধানী এানে সম্প্রতি ঘটে যাওয়ার সম্প্রায়িক উষ্কানি মুলক ঘটনা ঘটেনি।এবং আমার হিন্দু মুসলমান সকলি ভাই ভাই আমাদের মধ্যে যথার্থ সম্পৃতি পুর্ণ মনোভাব আছে,ছিল এবং আশা করছি আগামী দিনেও থাকবে।আমরা জন্ম থেকে একে অপরের আনন্দ এবং দুঃখ ভাগাভাগি করে চলতে শিখেছি।
হাবিবা আক্তার জেছি //