
ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি::
সুনামগঞ্জের মধ্যনগরে ১কেজি গাজা সহ ১ ব্যবসায়ীকে গ্রেফতার করছে মধ্যনগর থানা পুলিশ। আটককৃত আসামী বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল জাহের (৭০)। তার নিজ বাড়ি থেকে ২রা নভেম্বর গভীর রাতে ১ কেজি গাজাসহ গ্রেফতার করা হয়। মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন নির্দেশনা অনুযায়ী তদন্ত অফিসার নবগোপাল দাস অভিযান পরিচালনা করেন।মাদক নির্মূল আইনে মামলা রুজু হয়।ওসি প্রতিনিধিকে বলেন,এছাড়াও ওয়ারেন্টভুক্ত আরো ৪ আসামী গ্রেফতারে সক্ষম হয়ে আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করেছি।