
অমৃত জ্যোতি ::
“বৈশাখ মাসে তার হাটু জল থাকে-
পার হয়ে যায় গরু পার হয় গাড়ি”
কবির কথা বস্তাবে পরিনিত-
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলাধীন ভারত মেঘালয়ের সীমান্তে কূলঘেষে মধ্যনগর থানার অবস্থান।এ এলাকার প্রায় দুলক্ষাধিক হিন্দু, মুসলিম, গারো, হাজং এর সমন্বয়ে বসবাস। যাদের খাদ্যের সরবরাহ, আসবাব থেকে জ্বালানি তেল ও মাছ সরবরাহ একমাত্র মাধ্যম হল নদীপথে।এদিকে যে নদীর প্রবাহ চলমান তা সুমেশ্বরী নদীর প্রশাখা(উব্দাখালী) নদী হিসেবে পরিচিত।তবে বর্ষার পানিতে পানিতে নদী ভরপুরে বেগবান দেখা গেলেও প্রতি ফাল্গুল ও চৈত্র মাসে কবির কবিতাকেও হারমানায়।হাটুজলের বেশি দেখা যায় না।দু পাড়ে চওরা ও কোথাও চর ভেসে আছ।নৌযান চলাচলে ব্যাপক অসুবিধে হচ্ছে,জল শুকিয়ে গিয়ে মাত্র হাটুজল থাকার কারনে।জনমানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছাতে কষ্ট ভোগ করছে এলাকাবাসী।এমতাবস্থায় এলাকার জনস্বার্থে দ্রুততম সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টিতে নদীটিখনন করার দাবী করছেন এলাকাবাসী।