
দিনরাত ডেস্কঃ বাংলাদেশের অসংখ্য মসজিদ মাদ্রাসার দাতা সিলেটের বিয়ানীবাজার দেউলগ্রাম নিবাসী আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহী ও ইন্না ইলাইহী রাজিউন। আলহাজ্ব মরহুম শামসুদ্দিন আহমেদের সন্তান লন্ডন টাওয়ার হ্যামলেটের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ শফি আহমদ সকলের কাছে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন। তিনি বাংলাদেশের শতাধিক মসজিদ ও মাদ্রাসার দাতা ছিলেন। জীবদ্ধশায় তিনি প্রতি রমজানে ওমরাহ হজ্ব পালন করতেন। অসহায়দের ঘর নির্মাণসহ সামাজিক ভালো কাজে অর্থ দিয়ে সহায়তা করতেন। তিনি বার্ধক্যজনিত রোগে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটি। তিনি তাবলীগ জামায়াতের জন্য কাজ করেছেন আজীবন। মরহুম শামসুদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার পরিচালক এম এ শাকুর সিদ্দিকী ও সম্পাদক মুজিবুর রহমান ডালিম। শোক বার্তায় মরহুম শামসুদ্দিন আহমেদের পরিবারের প্রতি গভীর সমবেদনাা জানানো হয়। এদিকে মরহুম শামসুদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনা করেন বাদ জোহর সিলেটের সুরমাগেইট বাইপাস মা খাদিজা মসজিদ ও কল্লগ্রামের মসজিদ গুলোতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা উত্তরা মাদ্রাসায় জিকির আজগার ও মোনাজাত করা হয়।