
মামুন চৌধুরী:: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শাহপরাণ (রহঃ) প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকাল ১০:৩০ মিনিটে পুষ্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন শাহপরান (রহঃ) প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পারভেজ আহমদ রাজু, কোষাধ্যক্ষ আতিকুল ইসলাম, সহ-সভাপতি ছাদিকুর রহমান সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রাজু, সদস্য মামুন চৌধুরী সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।