সোহেল আহমদঃ জৈন্তাপুরের স্বনামধন্য মাওলনা মুসলিম আলী ইন্তেকাল করেছে। ইন্নানিল্লাহী ও ইন্না ইলাইহী রাজিউ।সাংবাদিক ও গবেষক আব্দুল হাই আল হাদীর পিতা মাওলানা মুসলিম আলী বার্ধক্যজনীত রোগে চিকিৎসাদীন ছিলেন। তিনি এলাকায় একজন সাধা মনের মানুষ ছিলেন এবং একজন সফল পিতা। মরহুম মুসলিম আলীর সন্তানরা এলাকার সমাজসেবায় অবদান রাখছেন। তার সন্তান দুবাই মসজিদে পেশ ইমাম হাফিজ মাওলানা আব্দুল্লাহ এলাকার মসজিদ মাদ্রাসায় ব্যাপক অনুদান দিয়ে নির্মানকাজে সহায়তা দিয়ে যাচ্ছেন। পিতার অনুপ্রেরণায়ই তারা সমাজসেবা করে যাচ্ছে। শনিবার রাত নয়টায় দরবস্ত বাজার মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।