
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
“রহমান ফাউন্ডেশন ইউকে” এর পক্ষ থেকে বিশিষ্ট গুনীজন সাবেক চেয়ারম্যান মোঃ আঙ্গুর মিয়াকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বজনশ্রী গ্রামের বিশিষ্ট শিল্পপতি প্রয়াত আজিজুর রহমান তালুকদার এর হাতে গড়া আর্থ মানবতার সেবায় নিয়োজিত সামজিক সংগঠন ” রহমান ফাউন্ডেশন ইউকে ” এর পক্ষ হতে বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকাণ্ড সহ বৈশ্বিক মহামারীর সংকটময় মুহূর্তে ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট শিক্ষানুরাগী আওয়ামী লীগ নেতা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আঙ্গুর মিয়াকে সংবর্ধনা প্রদান উপলক্ষে “রহমান ফাউন্ডেশন ইউকে ” এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি প্রয়াত আজিজুর রহমান তালুকদার এর সুযোগ্য সহধর্মিণী ” রহমান ফাউন্ডেশন ইউকে ” এর চেয়ারপার্সন তাহমিনা রহমান তালুকদার এর আয়োজনে ১৯ শে সেপ্টেম্বর বিকালে চাঁনপুর গ্রামে তরুণ সমাজ সেবক শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি জনাব আঙ্গুর মিয়া , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ হুমায়ুন কবীর ফরীদি ও তরুণ সমাজ সেবক ছাত্র লীগ নেতা মোঃ ফয়জুল হক প্রমূখ ।
এসময় উপস্থিত ছিলেন রুমেন আহমদ, মুমিন মিয়া ও কাদির সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
পরিশেষে রাজনীতি, সামাজিক ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সাবেক চেয়ারম্যান মোঃ আঙ্গুর মিয়ার হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন “রহমান ফাউন্ডেশন ইউকে ” এর চেয়ারপার্সন তাহমিনা রহমান তালুকদার এর পক্ষ হতে সাংবাদিক মোঃ হুমায়ুন কবীর ফরীদি ও সমাজ সেবক শাহজাহান সিদ্দিকী ।