
দিনরাত সংবাদ :: সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর পর দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা এখন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের ইন্সপেক্টর আওলাদ হোসেন। তিনি বুধবার (৪ নভেম্বর) থেকে চাঞ্চল্যকর এ মামলায় তদন্তের কাজ শুরু করেছেন।
এর আগে পিবিআই ইন্সপেক্টর মোহাম্মদ মাহিদুল ইসলাম করোনায় আক্রান্ত হওয়ায় তার স্থলে ইন্সপেক্টর আওলাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। গত রোববার রাতে মাহিদুল ইসলাম ছাড়াও পিবিআই’র দুজন পরিদর্শক, একজন সহকারী পুলিশ পরিদর্শক ও দুজন কনস্টেবল করোনায় আক্রান্ত হন। এ অবস্থায় একদিন পর মঙ্গলবার মামলা তদন্তে দায়িত্ব দেওয়া হয় আওলাদ হোসেনকে।