, ,

শাবিপ্রবির নারী প্রশাসনিক কর্মকর্তা সন্ত্রাসী হামলার শিকার

admin
প্রকাশিত November 6, 2020, 11:16 AM
শাবিপ্রবির নারী প্রশাসনিক কর্মকর্তা সন্ত্রাসী হামলার শিকার

দিনরাত সংবাদঃ সিলেট শহরতলীর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী প্রশাসনিক কর্মকর্তা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

 

শুক্রবার দুপুরে সিলেট শহরতলীর শাহপরান উপশহরস্ত ঐ নারী প্রশাসনিক কর্মকর্তার নিজ বাড়িতে হামলার ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, সন্ত্রাসী আফতাব উদ্দিনের নেতৃত্বে দুপুরে একদল সন্ত্রাসী ঐ নারী প্রশাসনিক কর্মকর্তার বাড়িতে ঢুকে হামলা চালায়। সন্ত্রাসী হামলায় নারী প্রশাসনিক কর্মকর্তার মাথা ফেটে যায়। তার দুই শিশুর উপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা ঘরের ভিতর ব্যাপক ভাংচুর চালায় ও ঘরের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। প্রতিবেশিরা এগিয়ে আসতে থাকলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

 

খবর পেয়ে শাহপরান থানার একদল পুলিশ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে। থানার সুরমা গেইট ফাঁড়ির ইনচার্জ এসআই সারোয়ার হোসেন ভূঁইয়া জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।