
জাকারিয়া হোসেন জোসেফঃ শাল্লায় পিআইসি’র অনিয়মের প্রতিবাদে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকালে এলাকার সাধারণ কৃষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কৃষক শাহজালাল মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- জাকির হোসেন হান্নান, আমির হামজা, মতি মিয়া, সহিদ মিয়া,শামিম মিয়া, এনাম হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা এ ফসল রক্ষায় বাঁধ নির্মাণে বিভিন্ন অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরে বলেন, হাওর রক্ষা বাঁধের মাটি নিকটবর্তী স্থান থেকে তোলা হচ্ছে, আমরা গ্রামবাসী আপত্তি দিয়ে যাচ্ছি। আমাদের কোন কথাই সভাপতি আমলে নিচ্ছে না। হাওর রক্ষা বাঁধের নিকটবর্তী স্থান থেকে মাটি কেটে বাঁধের কাজ নির্দ্বিধায় করছে।
বাঁধের মাটি গাড়ি দিয়ে দূর থেকে আনলে বাঁধ টেকশই ও মজবুত হবে বলে আমরা সাধারণ কৃষকরা মনে করি। তাই সরকার যেন আমাদের দাবি গুলো মেনে নিয়ে সঠিক ভাবে যেন হাওর রক্ষায় বাঁধ নির্মাণ করা হয়।
হাবিবা আক্তার //