
দৈনিক সিলেটের দিনরাতঃঃ
,
সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে ১ নারীসহ দুজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কুমিল্লার জেলার বুড়িচং থানাধীন জিয়াপুর রাইচ মেইল বাড়ি গ্রামের মোবারক হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৬) ও ঢাকা জেলার দোহার থানাধীন চর নাটাখোলা গ্রামের হাফিজ খাঁনের মেয়ে সাগরী আক্তার (৩০)।
প্রতারক চক্রের সদস্যদের বুধবার র্যাব-৯ এর সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি একেএম কামরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল গ্রেফতার করে।
র্যাবের এএসপি (গণমাধ্যম) ওবাইন জানান, গ্রেফতারকৃতরা চাকুরী প্রত্যাশী নিরীহ ও বেকার যুবকদের চাকুরীর প্রলোভন দেখিয়ে নামে বেনামে একাধিক ভূয়া প্রতিষ্ঠান খুলেছে। এছাড়াও চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
সংগ্রহীত