, ,

শাহপরাণ প্রেসক্লাবের কমিটিকে অভিনন্দন জানিয়েছে বেসরকার শিক্ষক সমিতি

admin
প্রকাশিত January 29, 2021, 02:31 PM
শাহপরাণ প্রেসক্লাবের  কমিটিকে অভিনন্দন জানিয়েছে বেসরকার শিক্ষক সমিতি

দিনরাত সংবাদ ঃ সিলেটের শাহপরান (রহঃ) প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বেসরকার শিক্ষক সমিতি সিলেট বিভাগীয় কমিটি ও জেলাকমিটির নেতৃবৃন্দ।

বেসরকারি শিক্ষক সমিতি সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান রুমেল এবং জেলা কমিটির সভাপতি বোরহার উদ্দিন ও সাধারণ সম্পাদক ড. মহসিন উদ্দিন প্রেরিত পৃথক বিজ্ঞপ্তিতে তাদের সংগঠনেরপক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়।

বেসরকারি শিক্ষক সমিতি নেতৃবৃন্দ নবগঠিত শাহপরান প্রেসক্লাবের সাফল্য কামনা করেন। তারা প্রত্যাশা করেন শাপহরান প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক পারভেজ আহমদ রাজুর নেতৃত্বাধীন কমিটি গণমাধ্যমকর্মীদের যুগোপযোগী, বস্তুনিষ্ট ও সৎ গণমাধ্যম কর্মী হিসেবে গড়ে তুলবেন।

শিক্ষক নেতৃবৃন্দ প্রত্যাশা করেন শাহপরান প্রেসক্লাব স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় পর্যায়ে আর্থ সামাজিক, রাজনৈতিক নানান সমস্যা গণমাধ্যমে তুলে ধরবে।

বেসরকারি শিক্ষক সমিতি সিলেট বিভাগ ও জেলা কমিটির নেতৃবৃন্দ আশা করছেন শাহপরান থানাধীন এলাকায় গড়ে ওঠা গণমাধ্যম কর্মীদের সংগঠন শাহপরান (রহঃ) প্রেসক্লাব মফস্বলের উন্নয়ন বঞ্চিত গ্রামীন জীবন প্রশাসনের সামনে তুলেধ রবেন।

প্রসঙ্গত, তিনশত ষাট আউলিয়ার অন্যতম হযরত শাহপরান (রহঃ) এর স্মৃতি বিজড়িত শাহপরান (রহঃ) থানা এলাকার গণমাধ্যম কর্মীদের এক ছাদের নিচে নিয়ে আসার লক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে শাহপরান (রহঃ) প্রেসক্লাব। গত ১৯ জানুয়ারী মঙ্গলবার সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক সভায় কমিটি গঠনের মাধ্যমে শাহপরান (রহঃ) প্রেসক্লাব যাত্রা শুরু করে।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সাংবাদিক জয়নাল আবেদীন। সভায় সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন সভাপতি- জয়নাল আবেদীন, সিনিয়র সহ সভাপতি আফজাল হোসেন, সহ সভাপতি সাদিকুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ রাজু, সহ-সাধারণসম্পাদক রেজাউল করিম রাজু, কোষাধ্যক্ষ আতিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিকসম্পাদক রিপি আক্তার মিতু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম ফাহিম, দপ্তর সম্পাদক ফাহিমা বেগম, সদস্য আবু জাফর জাহাঙ্গির, ফয়সল আহমদ, মামুন আহমদ চৌধুরী।