, ,

সাংবাদিক আফজাল মিসবাহের মায়ের মৃত্যুতে শাহপরান (রঃ) প্রেসক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত July 30, 2021, 12:30 PM
সাংবাদিক আফজাল মিসবাহের মায়ের মৃত্যুতে শাহপরান (রঃ) প্রেসক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছাদিকুর রহমান সোহেলঃ  শাহপরান (রঃ) প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সিলেটের দিন-রাতের সহঃ বার্তা সম্পাদক আফজাল মিসবাহ এর মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জুলাই বাদ জুমা শাহপরান গুডাউড়া বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শাহপরান (রঃ) প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ ক্লাবের সকল নেতৃবৃন্দ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগন দোয়াতে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে আফজাল মিসবাহ এর মায়ের রুহের মাগফিরাত কামনা, বিশ্বব্যাপী করোনা মহামারীর হাত থেকে মুক্তি, সর্বোপরি দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধির জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

শাহপরান (রঃ) প্রেসক্লাবের সহ-সভাপতি আফজাল মিসবাহ এর মাতা-আসমা বেগম, দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ২৯ জুলাই বেলা ৩ ঘটিকার সময় সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।