
প্রতিদিন প্রতিবেদক :: মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের (রেজি নং সিলেট-৩১) উদ্যোগে মহান মে দিবসে শনিবার বিকেল ৪টায় ট্রেড ইউনিয়নের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আলোচনা সভা অনুষ্টিত হয়।
ট্রেড ইউনিয়নের সভাপতি মাছুম আহমদ তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামিউল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও শ্রম আদালত সিলেটের শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যকরি সভাপতি কাজল মিয়া, সহ সভাপতি মিজান গাজী, সহ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিপন হাওলাদার, সদস্য রুবেল আহমদ, জালালাবাদ আঞ্চলিক থানা কমিটির সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমদ প্রমুখ।


