
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জ পৌর শহরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বন্ধু রেজুয়ান (২৭) এর ছুরিকাঘাতে বন্ধু নয়ন(২৫) নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দুই ভাইকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকার বাসিন্দা কাউসার আহমদের ছেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার কিং এন্টারপ্রাইজ এর কর্মচারী শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে নয়ন মিয়া(২৫) ও শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন এর অন্তর্ভুক্ত উজানীগাঁও গ্রাম নিবাসী মোঃ নূরুল হোসাইন এর ছেলে রেজুয়ান এর মধ্যে বন্ধুত্ত্বের সম্পর্ক ছিল। এই বন্ধুত্ত্বের সুবাদে শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে নয়ন মিয়ার কাছ থেকে সম্প্রতি রেজুয়ান মিয়া এক সপ্তাহর কথা বলে ৪ শত ২০ টাকা হাওলাত নেয়। এই টাকা চাওয়াতে ইতি পূর্বে নয়ন এর সাথে খারাপ আচরণ করে রেজুয়ান এবং ৩০ শে জানুয়ারী রোজ রবিবার পাওনা টাকা নয়নকে দেবে বলে চলে যায়। তারিখ অনুযায়ী ৩০ শে জানুয়ারী রোজ রবিবার সন্ধ্যালগ্নে রেজুয়ান এর নিকট নয়ন মিয়া পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে রেজুয়ান এর অন্য বন্ধুরা নয়নকে ধরে রাখে আর রেজুয়ান উপর্যুপরি ছুরিকাঘাতে নয়নকে গুরুতর আহত করে । স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম এর নির্দেশনায় সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ শহরের হাছন নগর এলাকা থেকে ঘাতক রেজুয়ান মিয়া ও তার আপন সহোদর ভাই রোহান মিয়াকে আটক করেছে ।
এঘটনায় কিং এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী পশ্চিম বীরগাঁও ইউনিয়ন এর চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন ও জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুনের আলামত সংগ্রহ করেছেন।
এ ব্যাপারে দোকান মালিক ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন নিহত যুবক নয়ন তার দোকানে চাকুরী করত এবং খুব ভাল একটি ছেলে ছিল বলে জানান ।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ল ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন হয়েছেন। আমরা ঘাতক বন্ধুকে আটক করেছি।
এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ তাৎক্ষনিক ঘাতক দুজনকেই আটক করেছে এবং ওদের সর্বোচ্ছ শাস্তি প্রদানের আশ্বাস প্রদান করেন। তিনি ছোটখাটো বিষয় নিয়ে যেন কেহ আগামীতে এমন অনাকাংঙ্খিত ঘটনার জন্ম দিতে না পারে সেদিকে সবাইকে সর্তক থাকার পরামর্শ দেন।
হাবিবা আক্তার ///