
তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। ১০ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপলক্ষে জাতীয় মানবাধিকার সংস্থা তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আব্দুজ জহুর চত্বরে জাতীয় মানবাধিকার সংস্থা তাহিরপুর উপজেলা শাখার সভাপতি মামুনুর রশিদ এর সভাপতিত্বে সাধারন সম্পাদক হোসাইন শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সংগঠনের সহ সভাপতি বাহাউদ্দিন,সাংগঠনিক সম্পাদক নূরুল হুদা,মাও. শাহজাহান,মহিবুর রহমান,এইচ এম কামরুল,আবুল হাসান,তুজাম্মিল হক প্রমূখ।