, ,

স্বাস্থ্যবিধি না মানায় ২ ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা

admin
প্রকাশিত June 29, 2021, 06:33 AM
স্বাস্থ্যবিধি না মানায় ২ ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা
দিনরাত সংবাদ ঃসিলেটে যৌথভাবে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও র‌্যাব-৯ এর একটি দল। এসময় স্বাস্থ্যবিধি না মানায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।

গত রবিবার (২৭ জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কোতোয়ালি থানাধীন এলাকায় স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানায় সাব্বির বাবুকে ৫০ হাজার ও ফয়সল আহমদ শিপন নামের আরেকজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মানায় ২জন ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডবিধি আইনের ১৮৬০ সনের ২৬৯ ধারায় এ জরিমানা করা হয়।