, ,

হযরত শাহপরান (র.) উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাসুক আহমেদ আর নেই

admin
প্রকাশিত December 24, 2021, 05:39 PM
হযরত শাহপরান (র.) উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাসুক আহমেদ আর নেই

ফাহিমা বেগম, স্টাফ রিপোর্টারঃ হযরত শাহপরান (র.) উচ্চ বিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুক আহমদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উল্লেখ্য, শুক্রবার (২৪ ডিসেম্বর ) বিকাল ৩ ঘটিকায় সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রামের বাসিন্দা ও বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব জনাব মাসুক আহমদ (৮০) সিলেটের একটি বেসরকারি হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৫ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় মরহুমের নিজ বাড়ির সামনের মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে ও পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি ৫ মেয়ে, ১ ছেলে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছে।

প্রসঙ্গত, ফারুক আহমদ মেম্বারের ভাই জনাব মাসুক আহমদ দীর্ঘদিন যাবত বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন। গত ২৩ ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে উনাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ ডিসেম্বর বিকাল আনুমানিক ৩ ঘটিকার দিকে মৃত্যুবরন করেন।

এদিকে, সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মাসুক আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক ও মা-মনি স্কুলের প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান ডালিম রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আরোও বলেন মাসুক আহমেদ স্যার ছিলেন শিক্ষাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র।শিক্ষাক্ষেত্রে উনার অবদান অনস্বীকার্য। মাসুক আহমদ স্যারের মৃত্যুর মধ্য দিয়ে আমরা আমাদের আরেক বর্ষীয়ান শিক্ষাবিদকে হারালাম।