
হাজী মোহাম্মদ তুহিনুর রহমান নুরুকে (হাজী নূরু) আহবায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।
১৭ অক্টোবর, সোমবার জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ বিবার্তাকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ঘোষিত ২৬ নভেম্বর দলের জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণের ৭১ সদস্যের ঘোষিত এ কমিটিতে হাজী মোহাম্মদ তুহিনুর রহমান নুরুকে (হাজী নূরু) আহবায়ক করা হয়েছে।
বিবৃতিতে আরো জানানো হয়, জাপার ১০ম জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্’র সুপারিশক্রমে এই কমিটির অনুমোদন দিয়েছেন বেগম রওশন এরশাদ।
এরইমধ্যে এই আদেশ কার্যকর করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।