, ,

ধর্মপাশা মধ্যনগর ইউপি সদস্যদের শপথ -১ওয়ার্ডে স্থগিত

admin
প্রকাশিত February 2, 2022, 02:44 PM
ধর্মপাশা মধ্যনগর ইউপি সদস্যদের শপথ -১ওয়ার্ডে স্থগিত

ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জ জেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ২০ জানুয়ারী সরকারি গেজেট প্রকাশের পর আজ ১০টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।২রা ফেব্রুয়ারী বুধবার দিবসারম্ভে ধর্মপাশা উপজেলা গনমিলনায়তন কক্ষে শপথ বাক্যপাঠ করান ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর হাসান পলাশ।এসময় ধর্মপাশা উপজেলার আওতাধীন ১০টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ৩০জন,পুরুষ সদস্য ৮৯জন সহ মোট ১১৯ জনের শপথ গ্রহন করে।এসময় নবনির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে স্বাগত জানান।এদিকে সেলবরষ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পুরুষ সদস্যপদে গেজেটে প্রকাশিত ব্যক্তি পরাজিত বিধায় ঐ ওয়ার্ডের সাধারণ সদস্যর শপথ গ্রহন স্থগিত রাখা হয়েছে। বিষয়টি প্রতিনিধিকে নিশ্চিত করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর হাসান পলাশ।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,উপজেলা ভুমি কর্মকর্তা রেদুয়ানুল হালিম, স্থানীয় নেতৃবৃন্দ সহ গনমধ্যম কর্মীগণ।

 

হাবিবা আক্তার ////