, ,

১নং কলকলিয়া ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মোঃ আব্দুল হাসিম মনোনয়ন পত্র দাখিল করেছেন 

admin
প্রকাশিত November 24, 2021, 12:24 PM
১নং কলকলিয়া ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মোঃ আব্দুল হাসিম মনোনয়ন পত্র দাখিল করেছেন 

১নং কলকলিয়া ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মোঃ আব্দুল হাসিম মনোনয়ন পত্র দাখিল করেছেন

 

 

 

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

 

 

 

সমাগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার পদপ্রার্থী মোঃ আব্দুল হাসিম জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আর মাত্র কয়েক দিন বাকী। চলতি সনের ২৬ শে ডিসেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অত্র ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম আজ ২৪ শে নভেম্বর রোজ বুধবার দুপুরে কর্মী সমর্থকদের সাথে নিয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন ।

এসময় উপস্থিত ছিলেন, মোঃ জমির আলী, আবরুছ আলী,জমিরুল ইসলাম,ফয়জুল হক, মোঃ খলিল মিয়া, মোঃ গৌছ আলী,সাংবাদিক মোঃ হুমায়ুন কবীর ফরীদি, আশরাফুল ইসলাম, কবিন্দ্র দেবনাথ, নজরুল ইসলাম মহেশ দাশ,আবুল কালাম,গোপাল দাস,ছুনু মিয়া, দিলকুষ,মোঃ আবুবকর, মোঃ মানিক মিয়া, আব্দুস সালাম, লোভেন ও রফিকুল ইসলাম প্রমূখ সহ আরো অনেকে।

 

হাবিবা আক্তার ///