, ,

১৪টি মামলার আসামি ডাকাত সর্দার বাচ্চু গ্রেপ্তার

admin
প্রকাশিত January 27, 2022, 04:51 AM
১৪টি মামলার আসামি ডাকাত  সর্দার বাচ্চু গ্রেপ্তার

 

 

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকের ১৪টি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বাচ্চু মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের ইসমাইল আলীর পুএ। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে থানা পুলিশ তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের বিভিন্ন থানায় চুরি-ডাকতি, পুলিশ এসল্ট, নারী ও শিশু নির্যাতন, দ্রুত বিচার আইনসহ ১৪টি মামলা আদালতে রয়েছে ডাকাত বাচ্চু মিয়ার বিরুদ্ধে। ছাতক থানার ওসি মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নদী পথে ডাকাতিসহ নানা অপরাধের সাথে জড়িত রয়েছে। বিজ্ঞ আদালতে তার রিমান্ডের আবেদন করা হবে।

 

হাবিবা আক্তার ///