, ,

জৈন্তাপুর চিকনাগুলে সড়ক দূর্ঘটনায় হাজি মালিক নিহত

admin
প্রকাশিত July 25, 2021, 08:49 PM
জৈন্তাপুর চিকনাগুলে সড়ক দূর্ঘটনায় হাজি মালিক  নিহত

সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল মাদ্রাসা গেইট সংলগ্ন টার্নিয়ে মটর সাইকেল ও নোহা গাড়ীর সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহির ১জন নিহত, ১জন গুরুতর আহত ৷ নিহত হলেন জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত হাজী আব্দুস সামাদের ছেলে আব্দুল মালিক উরফে মালিক হাজী (৬৬) এবং গুরুত্বর আহত হলেন ফতেপুর মালগ্রামের মৃত হুসন মৌলভীর ছেলে মাওলানা কাওছার (২৭) ৷ নিহতের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, ২৫ জুলাই রোববার দিবাগত রাত ১১টায় সিলেট হতে হরিপুর মুখি এবং জৈন্তাপুর হতে সিলেট মুখি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বহনকারী নোহার গাড়ীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে ৷

স্থানীয় এলাকাবাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত তাদেরকে সিলেট ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করে ৷ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মালিক হাজীকে মৃত ঘোষনা করেন এবং গুরুত্বর আহত মাওলানা কাওছার কে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ৷

মরহুমের নামাজে জানাজা অদ্য সোমবার বাদ জোহর বেলা ২.০০ টায় হরিপুর বাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠত হবে বলে পারিবারিক সূ