
মধ্যনগরে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান,
শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের মুখে হাঁসি
অমৃত জ্যোতি,বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা সদরের সকল শিক্ষা প্রতিষ্টান খোলা হয়েছে ।স্বাছন্দে উৎসাহিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছেন শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের ফিরতে দেখা গেছে।করোনা প্রাদুর্ভাব ঠেকাতে দীর্ঘ ১৮মাস পরে আজ ১২ই সেপ্টেম্বর রবিবার সকাল থেকেই ছাত্র ছাত্রীদের আনাগুনায় মুখরিত হয়ে গেছে প্রতিটি বিদ্যালয়।শিক্ষর্থীরা বিদ্যালয়ে প্রবেশের সময়ে তাপমাত্রা পরিমাপ করে প্রবেশ করাতে দেখা গেছে।সরকারী নির্দেশানুসারে পাঠদান চলবে রুটিন অনুযায়ী,সামাজিক দুরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে চলছে প্রথম দিনের পাঠদান।এরিমধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষকগণ হাততুলে মোনাজাত করছেন অনেকে।
হাবিবা আক্তার জেছি //