, ,

মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের 

admin
প্রকাশিত October 25, 2021, 12:51 PM
মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের 

মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের

বর্ধিত সভা

 

নিজস্ব প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।২৫অক্টোবর সোমবার দুপুরে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বর্ধিত সভায় মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন নুরী’র সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পরিতোষ সরকার।এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সজল কান্তি সরকার,প্রবীর বিজয় তালুকদার দেবল,এহসান তালুকদার,প্রভাকর তালুকদার পান্না,শ্রম বিষয়ক সম্পাদক উপানন্দ সরকার, সদস্য সঞ্জীব তালুকদার টিটু তিনি দলীয় মনোনয়নের প্রত্যাশা ব্যাক্ত করেন।এবং বলেন আওয়ামীলীগের নৌকা শেখ মুজিবের নৌকা,নৌকায় উঠে ঘোড়া দৌড়ানো যাবে না,সেদিকে সকলি সচেতন থাকতে হবে,মধ্যনগর আওয়ামীলীগ কোন কিছু পাওয়ার আশায় রাজনীতি করে না,আসুন সকলি ঐক্যবদ্ধ হয়ে কাদে কাদ মিলিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করি।সাজেদা আহম্মেদ,আনোয়ার হোসেন,হিতেন্দ্র রেমা প্রমুখ।সজল কান্তি সরকার বলেন মধ্যনগর থানাকে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা হিসেবে উপহার দিয়েছেন,আসুন মধ্যনগর আওয়ামী নেতৃত্বে আমার প্রধান মন্ত্রীকে ৪টি আসন্ন ইউনিয়ন নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করে উপহার তুলে দিতে চাই ৪টি নৌকা। সাধারণ সম্পাদক পরিতোষ সরকার বলেন-আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।এবং অচিরেই ৩টি ইউনিয়ন কমিটি ও ৩৬ টি ওয়ার্ড কমিটি গঠন করা হবে।এছাড়াও বর্ধিত সভায় প্রয়াত নেতা শামীম আহমেদ স্মরনে ১মিনিট নিরবতা পালন করেন নেতৃবৃন্দ। মুক্ত আলোচনা শেষে সভাপতির বক্তব্যে বর্ধিত সভার সমাপ্তি হয়।

 

হাবিবা আক্তার জেছি //