
জগন্নাথপুরে বিশিষ্ট শিক্ষানুরাগী সোয়েব এর জন্মদিন পালন
হুমায়ূন কবীর ফরীদি, প্রতিনিধিঃ
জগন্নাথপুরে বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রীড়াপ্রেমী মোঃ জাহেদুজ্জামান সোয়েব এর শুভ জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী মোকামপাড়া গ্রাম নিবাসী আর্তমানবতার সেবায় নিবেদিত প্রান তরুণ সমাজ সেবক বিশিষ্ট বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রীড়াপ্রেমী কলকলিয়া বাজারস্থ বিসমিল্লাহ রেস্টুরেন্ট এর পরিচালক মোঃ জাহেদুজ্জামান সোয়েব এর শুভ জন্মদিন উপলক্ষে বন্ধুমহল এর আয়োজনে ৯ ই নভেম্বর রোজ মঙ্গলবার দিবাগত রাত ১০ ঘটিকার সময় বিসমিল্লাহ রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিসমিল্লাহ রেস্টুরেন্ট এর পরিচালক মোঃ আবু তাহের, আব্দুল বাছিত টিপু, যুবনেতা মোঃ আনোয়ার হোসেন শিপু, সাবেক ফুটবলার মোঃ রুবেল কিবরিয়া, মোঃ জহিরুল ইসলাম লেবু ও জগন্নাথপুর তথা সুনামগঞ্জের কৃতি ফুটবলার মোঃ দিলোওযার হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জাহেদুজ্জামান সোয়েব একজন সফল সমাজ সেবক। তিনি শিক্ষা – সাংস্কৃতি ও ক্রীড়ায় বিশেষ অবদান রাখার পাশা-পাশি আর্তমানবতার সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমরা তাঁহার দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক মোঃ অলিউর রহমান, মোঃ শায়েখ আহমদ মোঃ রুবেল আহমদ, মোঃ জাহাঙ্গীর হোসেন ও আমার বাংলা টু আমার লন্ডন পেইজের সম্পাদক মোঃ যুবায়ের আহমদ প্রমূখ।
পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে একে অন্যকে মিষ্টি মূখ করিয়েছন।
হাবিবা আক্তার //