, ,

তাহিরপুরের ৩০টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু

admin
প্রকাশিত February 26, 2022, 02:16 PM
তাহিরপুরের ৩০টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু

তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জ তাহিরপুরে কোভিড-১৯ এর ১ম ডোজ টিকা ২৬ ফেব্রুয়ারী/২০২২ইং তারিখের মধ্যে সম্পন্ন করার লক্ষে একযোগে ৩০টি কেন্দ্র থেকে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ গণটিকাদানের কর্মসূচী।

এ লক্ষে শনিবার সকাল সাড়ে ৯টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দান কার্যক্রম উদ্ভোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জুনাব আলী,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন প্রমূখ।