, ,

জগন্নাথপুরে শহীদ দিবস উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

admin
প্রকাশিত February 28, 2022, 01:20 PM
জগন্নাথপুরে শহীদ দিবস উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুর এর মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এবং অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ শায়েখুজ্জামান এর অর্থায়নে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২৮ শে ফেব্রুয়ারী রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় বিদ্যালয় এর হলরুমে অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শফিকুজ্জামান এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ জাফর ইকবাল এর পরিচালনায় আলোচনা সভা, প্রবাসী সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ নূরুল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ শামসুল হক, সংবর্ধিত অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোঃ বদরুজ্জামান ও সংবর্ধিত অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোঃ কামাল আলী ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ শায়েস্তা মিয়া, সুহেল মিয়া ও মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাব্বির আহমদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বী ও শিক্ষানুরাগী আক্তারুজ্জামান, বিশিষ্ট মুরুব্বী মোঃ আসকর আলী, সুনু মিয়া, জাহেদুজ্জামান সুয়েব, সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, মোঃ আব্দুর রশীদ, মোছাঃ জোবেন নেছা, মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা জাহান, ফাহমিদা বেগম, কলি বেগম ও বিদ্যালয় এর শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
পরিশেষে সংবর্ধিত অতিথি বৃন্দকে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।