
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জগন্নাথপুর পৌর শাখা বিএনপির উদ্যোগে আজ ৫ ই মার্চ রোজ শনিবার দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরন পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রাহ সাদ মাস্টার এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক এড. জিয়াউর রহিম শাহিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামান হারুন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনার সম্পাদক দিলু মিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক রিপন মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য ডাঃ রাজা মিয়া, সৈয়দ আজমল হেসেন, ফকরুল ইসলাম খান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তুতি, বিএনপি নেতা আব্দুস সালাম, হুমাযূন কবির, খালেদ হোসেন চুনু,
জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য মুহিবুর রহমান শিশু, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য কলকলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ সেলিম আহমদ, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ ইশহাক আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য খায়রুল ইসলাম, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক তারেক মিয়া, আকমল হেসেন, আবুল হোসেন রাব্বি, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুন রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জয়নুর আহমেদ, নেওয়াজ মিয়া, কামাল মিয়া। জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, কামাল মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের
আহবায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির,উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ আখতার হোছাইন, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন মিয়া, হামজা মিয়া, মারজান, সেলিম আহমদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাহিম আমিন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারজান চৌধুরী, শামিনুর আহমদ, সৈয়দ ইমন আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্র দল এর সভাপতি মোঃ ফিরোজুল হক ও সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক সহ আরও অনেক। বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এড. মল্লিক মঈন উদ্দিন সুহেল বলেন যে ভাবে তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির হচ্ছে আমরা মনে করি এই স্বৈরচারী আওয়ামী সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ তাই এই সরকারের উচিত পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিয়ে জনগনের মুক্তি দেয়া। বিক্ষোভ সমাবেশে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানাচ্ছি। খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।