, ,

জৈন্তাপুরে সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে গণধর্ষণ, ২ জনের স্বীকারোক্তি,

admin
প্রকাশিত August 24, 2020, 01:44 PM
জৈন্তাপুরে সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে গণধর্ষণ, ২ জনের স্বীকারোক্তি,

দিনরাত সংবাদ:

সিলেটের জৈন্তাপুরে সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনায় দুই জনকে গ্রেফতারের পর আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে রবিবার ভোররাতে তাদের গ্রেফতার করে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহসীন আলী জানান, জৈন্তাপুর পাখিবিল গ্রামের আব্দুস শহীদের ছেলে কয়েছ আহমদ ছয় বছর পূর্বে বিয়ে করেন। তাদের ঘরে দুই কন্যা সন্তান রয়েছে। কিন্তু সংসারে বনাবনি না হওয়ায় গত ছয় মাস পূর্বে তার স্ত্রীকে আইনানুগভাবে তালাক দেন। এরপর থেকে ওই নারী তার নানার বাড়িতে আশ্রয় নেন। সাবেক স্বামী কয়েছ তাকে রাস্তাঘাটে পেলে পুনরায় বিয়ে করার প্রস্তাব দিতো।

ওসি জানান, গত শনিবার বিকেলে কয়েছ আহমদ তাকে পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে তার বন্ধু ঘিলাতৈল গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে শামীম আহমদের বাড়িতে নিয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে ওই কক্ষে কয়েছ আহমদ তাকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং পাশের কক্ষে থাকা বন্ধু শামীম আহমদও পরে ওই নারীকে ধর্ষণ করে। ঘটনার পর ভিকটিম বিষয়টি জৈন্তাপুর মডেল থানা পুলিশকে জানালে রাত ১২টার পর দুই ধর্ষককে গ্রেফতার করা হয়। এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা (নং- ১৮) দায়ের হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ওমর ফারুক জানান, গ্রেফতারের পর দুজনকে জৈন্তাপুর ৬নং আমলী আদালতে হাজির করা হয়। সেখানে বিচারকের সামনে তারা ধর্ষণের কথা স্বীকার করে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করেন। এরপর বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।