
অমৃত জ্যোতি(ধর্মপাশা,সুনামগঞ্জ) :
সুনামগঞ্জের মধ্যনগর থানাকে উপজেলায় রুপান্তরিত করতে সর্বশেষ তথ্য অনুযায়ী সময়ের বাকী মাত্র।সৈ লক্ষ্যে ৩০শে সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার সময় স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেন-সিলেট বিভাগীয় কমিশনার জনাব মোঃ মশিউর রহমান,স্থান নির্ধারনে বিষয়টি নিশ্চিত করেন। মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয় ও মধ্যনগর কেন্দ্রীয় গোরস্থানের (মধ্যনগর থানার পাশ্ববর্তী) মধ্যেস্থলে ফাকা জায়গায় উপজেলা অবকাঠামো নির্মাণ কাজের উপযোগী এবং প্রায় ৬একর ভূমি প্রয়োজন বলে মনে করেন।পরিদর্শন কালে সফর সঙ্গী ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ,ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর হাসান পলাশ, এ্যাসিল্যান্ড আব্দুল মোতালেব, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন,মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি এ্যাড.আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক অমরেশ রায় চৌধুরী, চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার,সাবেক আওয়ামী লীগের আহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম ফারুকী,সাবেক ছাত্রলীগনেতা প্রদীপ সরকার,যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ,সহ সভাপতি আসাদুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি প্রমূখ।