
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বাংগালভিটা বিওপির টহল দুইটি পিস্তল উদ্ধার করেছেন।
বিজিবি সুত্রে যানাযায়,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)অধীনস্থ বাংগালভিটা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফিরোজ মিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে (৫ই অক্টোবর) সোমবার রাতে সীমান্ত পিলার ১১৯১/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মপাশা উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাংগালভিটা নামক স্থানে টিলার নীচে আসামীবিহীন পরিত্যাক্ত অবস্থায় দুইটি পুরাতন আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)অধিনায়ক মো: মাকসুদুল আলম সত্যতা নিশ্চিত করে জানান
উদ্ধারকৃত পিস্তল (দুই) টি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।