, ,

দিরাইয়ে ফার্মেসিতে চুরি

admin
প্রকাশিত October 18, 2020, 06:53 PM
দিরাইয়ে ফার্মেসিতে চুরি

জাকারিয়া হোসেন জোসেফ ঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে সুরঞ্জিত সেনগুপ্ত রোড়ে শাহজালাল ফার্মেসিতে এক দু:সাহসিক চুরি সংগঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) ভোর রাতে এ চুরি সংগঠিত হয়।

শাহজালাল ফার্মেসির মালিক গোলাম ছদরুজ্জামান চৌধুরী চুনু জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে তিনি দিরাই শহরের সুরঞ্জিত সেনগুপ্ত সড়কে তার মালিকানাধীন ফার্মেসি বন্ধ করে বাসায় চলে যান।

রোববার সকালে এসে তিনি দেখেন ফার্মেসির সামনের দরজার তালা ভাঙ্গা। ফার্মেসির ভেতরে ঢুকে দেখেন অর্ধলক্ষাথিক টাকার ওষুধ নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা ।

চুনু আরও জানান, নাভানা, স্কয়ার, র‌্যাঙ্ক ও ড্রাগ কোম্পানীর ওষুধ চুরি হয়েছে।

দিরাই থানার ওসি মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।