, ,

উত্তম আচরণে মুগ্ধ করেছেন সকলকে শ্রদ্ধার মানুষ আজিজ আহমদ সেলিম

admin
প্রকাশিত October 18, 2020, 07:44 PM
উত্তম আচরণে মুগ্ধ করেছেন সকলকে শ্রদ্ধার মানুষ আজিজ আহমদ সেলিম

মুজিবুর রহমান ডালিম ঃ উত্তম আচরণ একজন মানুষ সাংবাদিক নেতা আজিজ আহমেদ সেলিম সাহেব।তিনি সকলের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নরম সূরের মোলায়েম কথাবার্তার এই সফল মানুষটি চলে গেলেন না ফেরার দেশ। এ যেনো শুধু সামাজিক নয় মানষিক শুন্যতায় ও সহকর্মী ও সহযোদ্ধারা থাকবেন তাতে কোন সন্দেহ নেই। আমি অনেক বিষয়ে পরামর্শ নিতাম। পরমর্শ পেতাম সে যেনো আপন ভাইয়ের মমতার পরশমাখা উপদেশ।কখনো ভুলার নয় আজিজ আহমদ সকলের প্রিয় সেলিম ভাইকে। আজ সকালে ও খবর নিলাম তারেক ভাই ( উনার ছোট বোনের স্বামী) জানালেন অপরিবর্তি। রাত সোয়া আটটায় জানলাম তিনি নেই মনে হলো চারিদিকে শুন্যতার হাহাকার। আমাদের মন্ত্রী ইমরান! আহমদের সাথে চমৎকার সম্পর্ক। আমাকে বার বার বলতেন ইমরান সাহেবের পোগ্রাম তোমার কাছে ছবি বা ভিডিও পাওয়া মাত্র আমাকে পৌঁছে দিও।মোকদ্দমা আমার পিছু ছাড়ে না এসব বিষয়ে পরামর্শ নিতাম সব সময় ভালো উপদেশ দিতেন আর সবর করতে বলতেন। ।গত ১২ দিন আগে ঢাকা থেকে সিলেটেে এক সাথে আসলাম।ঢাকা বিমানবন্দরে এক কাপ কফি খাওয়ালেন। মনে হলো অনেক সুস্থ। তার পর ও বলছিলাম বড় ভাই মনে হয় এ সময় ভ্রমণ ঠিক হচ্ছেনা। অনেক আদর করে বললেন তুমি ঠিকই বলছো, তুমিও সাবধানে থেকো। সিলেটের একজন সিনিয়র সাংবাদিক নেতার সামনে আমার প্রশংসা করলেন। যদিও আমার এ রকম গুন অনুপস্থিত। সিলেটে বিমান বন্দরে শেষ দেখা। উনাকে গাড়িতে বসিয়ে দিয়ে বিদায় নিয়েছিলাম।এটা যে শেষ বিদায় যদি জানতাম আর ও কিছু সময় কাছে থাকতাম আর এই পরহেজগার সকলের মন জয় করা মানুষটির কাছে থাকতাম। আপনি জান্নাতবাসী হোন সেলিম ভাই, ওপারে ভালো থাকুন।