
সুনামগঞ্জ প্রতিনিধি
দিরাই শাল্লার প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড: জয়া সেন গুপ্তাকে অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাব।
গত বুধবার স্থানীয় নগদীপুর বাজারে
আয়োজিত উক্ত সংগঠনের অফিস ও আলোচনা সভা অনুষ্টানে সিলেট মহানগর যুবলীগ নেতা জিল্লুর রহমান বক্তব্যের প্রাক্ষালে বলেন, আমি এই সংগঠনের বিভিন্ন বিষয়াবলী নিয়ে আমাদের মাননীয় দিরাই শাল্লার অবিভাবক ড. জয়া সেন গুপ্তাকে বলেছি। কথা বলার পর পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করার আশ্বাস দিয়েছেন। এই খবরটি শুনার সাথে সাথে উপস্থিত জনতা খুশীতে মেতে উঠেন। অনুষ্ঠান প্রাঙ্গনে শুরু ড. জয়া সেন গুপ্তার প্রতি ভালোবাসা আর লাল সালামে মুখরিত হয়ে উঠে ।
জিল্লুর রহমান আরো জানান, এই সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আমাদের সুনামগঞ্জের সমাজ সেবার প্রধাণ কর্মকর্তা সুচিত্রা রায় সাথে কথা বলার পর সংগঠনের সরকারি নিবন্ধনের কাজ করবেন বলে আশ্বাস দেন দিয়েছেন।
সংগঠনের সভাপতি মোঃগিলমান আহমদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সহ সকল ক্লাব সদস্য ও এলাকাবাসী উপস্থিত জনতা দিরাই শাল্লা সাংসদ ড. জয়া সেন গুপ্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ, অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন।