, ,

দোয়ারাবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত ২

admin
প্রকাশিত October 21, 2020, 04:14 PM
দোয়ারাবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত ২

 

দোয়ারাবাজার প্রতিনিধি :
দোয়ারাবাজার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এবিষয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীপুর ইউনিয়নের দেলোয়ার নগর গ্রামের বাসিন্দা মোঃ মশ্রব আলীর সাথে সুড়িগাঁও গ্রামের বাসিন্দা খুরশিদ আলম ভূঁইয়ার জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত মঙ্গলবার সকাল দশটায় সুড়িগাঁও গ্রামে মশ্রব আলীর দখলীয় আমন ফসলি জমিতে খুরশিদ আলম দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে দুইজন আহত হয়। আহতরা হলেন দেলোয়ার নগর গ্রামের মোঃ মশ্রব আলীর ছেলে মামুন মিয়া (২২), শাহ আলমের ছেলে আলী আজগর শিপন (১২)। আহতদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এব্যাপারে যোগাযোগ করা হলে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজির আলম জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।