, ,

তাহিরপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

admin
প্রকাশিত November 7, 2020, 01:49 PM
তাহিরপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

 

তাহিরপুর প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত।শনিবার দুপুরে উপজেলা গণমিলনায়ত কেন্দ্রে অনুষ্টিত আলোচনা সভার সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। সমবায় অফিসের পরিদর্শক ফয়সল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,প্রেসক্লাব সহ সভাপতি,সমবায়ী সংগঠক বিআরডিবির চেয়ারম্যান নুরুল হক মাষ্টার।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,টাঙ্গুয়ার হাওর কমউনিটি নেতা মনির হোসেন।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হাসান প্রমূখ।