, ,

তাহিরপুরে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র উদ্ভোধন

admin
প্রকাশিত December 16, 2020, 11:17 AM
তাহিরপুরে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র উদ্ভোধন

 

শফিকুল ইসলাম স্বাধীন, তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জ তাহিরপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র শুভ উদ্ভোধন করা হয়েছে। বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্থান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় নির্মানাধীন এ ভবনটি শুভ উদ্ভোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,তাহিরপুর হিফজুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহিবুর রহমান। সভার সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসান-উদ-দৌলা। সভায় উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ,দলীয় নেতা মিল্লাদ হোসেন,সৈকত হাসান প্রমূখ। সভায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।