
শফিকুল ইসলাম স্বাধীন,তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা তৃতীয় শ্রেণীকর্মচারী পরিষদের সম্মেলন/২০২০ অনুষ্টিত। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্টান তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদের সম্মেলন সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলীনূরকে সভাপতি সিদ্ধার্থ রায়কে সাধারণ সম্পাদক ও কৌশিক পালকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।কমিটি গঠন পরে বালিজুড়ি এইচএ উলুম সিনিয়র আলিম মাদ্রাসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে কাজী জয়নুল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,টেকেরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ খায়রুল ইসলাম, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্টান তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. নূরুজ্জামান,সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম তাহের,সাধারন সম্পাদক মো.তাহিদুর রহমান প্রমূখ।